শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনে সন্তান প্রসব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

ভেড়ামারা থেকে সাগরদাঁড়ি ট্রেনে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের জন্য যাচ্ছিলেন সাবিনা ইয়াসমিন।কিন্তু হাসপাতালে আর যেতে হয়নি তাকে।ট্রেনেই সন্তান প্রসব করেন সাবিনা।

গতকাল (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে ওই প্রসূতি সন্তান প্রসব করেন। কুষ্টিয়ার দৌলতপুরের সাবিনা নামের সেই নারী রাত আটটার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ছ বগিতে ওঠেন।

সাগরদাঁড়ি ট্রেনের গার্ড ইনচার্জ আজিমুল হোসেন জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐ প্রসূতি রাত আটটার দিকে ভেড়ামারা স্টেশনে সাগরদাঁড়ি ট্রেনের ছ বগিতে ওঠেন। এর পরপরই তার প্রসব বেদনা শুরু হলে তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের কন্ডাক্টিং গার্ড রুবায়েত হাসান জানতে পারেন। তখন ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে চিকিৎসকের সাহায্য চাওয়া হয়। মাইকে ঘোষণা শুনে অন্য আরেকজন নারী চিকিৎসক যাত্রী নির্ধারিত কামরায় গিয়ে বাচ্চা প্রসবের কাজটি সম্পন্ন করেন।

ঘটনাটি পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহকে জানানো হলে তিনি মা ও সন্তানকে জরুরী ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD