স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। ৪১ ওভারে নেমে আসা ম্যাচে বেশ নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয়দের চাপে রেখেছে টাইগার বোলাররা।
প্রতিবেদন লেখার সময় উইন্ডিজের স্কোর ২৩ ওভারে ৪ উইকেটে ৬০ রান। রভম্যান পাওয়েল ৩ ও নিকোলাস পুরান ১ রানে ব্যাট করছেন।
সাজঘরে ফিরে গেছেন শাই হোপ। দ্বিতীয় ওভারে আক্রমণে এসে নিজের প্রথম বলেই হোপকে (০) বোল্ড করেন মুস্তাফিজুর রহমান।
এরপর দলীয় ৩২ রানে কাইল মেয়ার্সকে (১০) বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ। ম্যাচের ২১তম ওভারে ডাবল উইকেট-মেডেন আদায় করে নেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ওভারের চতুর্থ বলে ফেরান ব্রেন্ডন কিংকে (৮), এর পরের বলেই ফেরান শামার ব্রুককে (৩৩)।