শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

ডিএনসিসির করোনার টেলিমেডিসিন সেবা শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজধানীবাসীকে তথ্য ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পাঁচটি নগর মাতৃসদনে শুক্রবার (৯ এপ্রিল) থেকে টেলিমেডিসিন সেবা দেওয়া শুরু হয়েছে। ডিএনসিসির আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় এই সেবা দেওয়া হচ্ছে।

কোভিড-১৯ সম্পর্কে টেলিমেডিসিন সেবা দেওয়ার জন্য প্রতিটি মাতৃসদনে তিনজন চিকিৎসক পালাক্রমে ২৪ ঘণ্টা দায়িত্বে থাকবেন। এই সেবা আজ (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

টেলিমেডিসিন সেবা নেওয়ার জন্য নিচের নম্বরে যোগাযোগ করতে হবে। নারী মৈত্রী, নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার, টেলিফোনঃ ৫৮৩১৪৯৩৩; নারী মৈত্রী, নগর মাতৃসদন, ৩/৫ খ বাঁশবাড়ী, মোহাম্মদপুর, টেলিফোনঃ ০১৩১১৯৪৬৪৩২; ঢাকা আহসানিয়া মিশন, ২০৯ বর্ধনবাড়ী, নেকিবাড়িরটেক, হরিরামপুর, মাজার রোড, মিরপুর-১, টেলিফোনঃ ০১৩০১-৫৯৬৮৩৯; বাপসা, নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, টেলিফোনঃ ০১৭৭০-৭২২১৯৪; পিএ-৫, ইউটিপিএস, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, টেলিফোনঃ ০১৩১৪-৭৬৬৫৪৫।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে টেলিমেডিসিন সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD