শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমানের মৃত্যু, মেয়রের শোক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মহাখালী অঞ্চলের (অঞ্চল-৩) নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান গতকাল বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

আজ বৃহস্পতিবার বাদ জোহর নগর ভবনের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে মেয়র মোঃ আতিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম বলেন, মরহুম সাইদুর রহমান একজন দক্ষ ও কর্মঠ প্রকৌশলী ছিলেন। তার মৃত্যুতে ডিএনসিসি একজন নিষ্ঠাবান প্রকৌশলীকে হারালো।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে।

মরহুম সাইদুর রহমান স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, অজস্র আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD