শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে গুলশানে এনসিপির মশাল মিছিল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’ প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর নানা ডিভাইস নিয়ে কী করছিলেন পাকিস্তানের ২১ জনসহ ৬৩ বিদেশি নাগরিক ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম পুরনো ঋণ পরিশোধে গুরুত্ব দিচ্ছে সরকার ইরান-আমিরাতের টানাপোড়েনে কূটনৈতিক পরীক্ষায় ভারত: বিশ্লেষক ৩৮ ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান

ডিবি অফিসে মারজুক রাসেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

সম্প্রতি সময়ে কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেতা মারজুক রাসেল। কারণ পেজটি তার নামে তৈরি করা হলেও, এই পেজের নিয়ন্ত্রণে তিনি নেই। অন্য কোনো ব্যক্তি অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে পেজটি পরিচালনা করছেন।

যে কারণে রোববার রাজধানীর ডিবি কার্যালয়ে অভিযোগ জানাতে হাজির হয়েছেন মারজুক রাসেল। সেখানে ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করবেন তিনি।

ডিবি কার্যালয়ে হাজির হয়ে গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া পেজ থেকে দীর্ঘদিন ধরে উস্কানীমূলক পোস্ট দেওয়া হচ্ছে। যেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক ও সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। যারা আমাকে চেনেন, বিশেষ করে
আমার লেখালেখি, অভিনয়, জীবন-যাপন সম্পর্কে ধারণা রাখেন, তারা জানেন- এগুলো ফেক পেজ।’

মারজুক রাসেল বলেন, ‘আজ হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। কারণ এই পেজগুলোর কারণে আমি আমার দর্শক, ভক্তদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD