রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

ডিবি কার্যালয়ে এসে মুশতাক প্রসঙ্গে যা বললেন তিশার বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত দম্পতি মুশতাক-তিশা। এবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এসে মুশতাকের বিষয়ে মন্তব্য করেছেন তিশার বাবা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘মুশতাক মানসিকভাবে অসুস্থ।’

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, আমাকে এবং আমার ছোট মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে আবেদন করতে ডিবি অফিসে এসেছি।

তিনি বলেন, আমাকে গত ১২ ফেব্রুয়ারি রাত ১০টার পর এক নম্বর থেকে কল আসে। সে বলে আপনি যদি তিসার বিষয়ে কথা বলেন আপনি এবং অপনার মেয়েকে মেরে ফেলা হবে।

তিশাকে উদ্দেশ করে বাবা সাইফুল বলেন, আমি মুশতাকের ছায়াটাও দেখতে চাই না। মুশতাকের নামটা শুনলে আমার ওজুটাও নষ্ট হয়ে যায়। আম্মু তুমি আমার কাছে ফিরে এসো, কোনো কারণে যদি ট্রেন লাইনচ্যুত হয়, সেটার আবার লাইনে তুলে সামনে আগানো যায়। তুমি আমার কাছে ফিরে এসো, মুশতাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি বলেন, একটা মেয়ে কতটা জিম্মি হলে বাবা-মায়ের বিরুদ্ধে কথা বলতে পারে। তিশাকে খুব রেস্ট্রিকসনে রাখে, তাকে মোবাইলেও কথা বলতে দেয় না। কথা বলতে দিলে মুশতাক পাশে বসে থাকে। একদিন আমার স্ত্রী তিশাকে বলছিল, মুশতাকের কাছ থেকে না এলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে।জবাবে তিশা বলে, আম্মু আমার অনেক অশ্লীল ছবি মুশতাকের কাছে আছে। ছবিগুলো ফিরিয়ে দিলে লাথি দিয়ে চলে আসতাম।

এদিকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আলোচিত এ দম্পতিকে জ্ঞানপাপী, ভণ্ড, কু-শিক্ষিত, সমাজ বিরোধী, যৌন উত্তেজনা সৃষ্টিকারী, তরুণ প্রজন্ম ধ্বংসকারী, প্রতারক ও সভ্যতা বিরোধী লোক বলে মন্তব্য করে লিগ্যাল নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট মো. তানভীরুল ইসলাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD