বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেইলি সানের সার্কুলেশন ম্যানেজার মনির উদ্দিন ফিরোজ আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রকাশনা ডেইলি সানের সার্কুলেশন ম্যানেজার মনির উদ্দিন ফিরোজ (৪৯) আর নেই (ইন্নালিল্লাহে…. রাজিউন)।

আজ রবিবার সকাল নয়টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

ডেইলি সানের শুরু থেকেই সার্কুলেশন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন মনির উদ্দিন ফিরোজ। দারুণ মিশুক, কর্মচঞ্চল, প্রাণবন্ত ছিলেন তিনি। করোনার সঙ্গে লড়েছেন দীর্ঘদিন। করোনা যুদ্ধের শেষ রণাঙ্গন- ভেন্টিলেশনেও ছিলেন তিনি।

গত ২২ আগস্ট তাঁকে ভর্তি করা হয় ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে। ২২ তারিখ হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে সহকর্মীরা নিয়ে ভর্তি করান হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়।

ব্যক্তিজীবনে স্ত্রী ও এক পুত্রসন্তান রেখে গেছেন মনির উদ্দিন ফিরোজ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD