সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের না : স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা থাকলে সেটা যারা মশানিধন করেন তাদের দায়িত্ব।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে মশা নিয়ন্ত্রণ করতে হবে। আর মশা নিয়ন্ত্রণ করতে হলে পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়রদের একটা লম্বা অর্থাৎ সারা বছরের পরিকল্পনা থাকতে হবে। শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না। ডেঙ্গুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তা পর্যাপ্ত না। যদি পর্যাপ্তই থাকত, তাহলে আড়াই লাখ লোক এই রোগে আক্রান্ত হতো না। এখন পর্যন্ত এক হাজার ১০০ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। এটা একটা বড় সংখ্যা।

তিনি বলেন, আমি যখন মানিকগঞ্জে গেলাম, সেখানে দেখলাম ৫০০ ডেঙ্গু রোগী হাসপাতালে। অথচ আগে পাঁচটা রোগীও ছিল না। তাহলে এতো রোগী কোথা থেকে এসেছে? আশপাশের জেলা থেকে এসেছে। সেখানে ডেঙ্গু ছড়িয়েছে, সেখানে ড্রেন আছে, ময়লা পড়ে আছে। এগুলো যদি পরিষ্কার করা না হয়, তাহলে তো ডেঙ্গু কমবে না। তাই শুধু ঢাকা নয়, সারাদেশেই পরিকল্পনা নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব হলো ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা। সেক্ষেত্রে কোনো ঘাটতি নেই। আমাদের চিকিৎসক, নার্সদের প্রশিক্ষণ দিয়েছি, হাসপাতালগুলোতে যথেষ্ট শয্যা রয়েছে। সব জায়গায় যাতে যথেষ্ট পরিমাণ স্যালাইন থাকে, সেই ব্যবস্থা করা হয়েছে। স্যালাইনের কোনো ঘাটতি নেই।

এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD