শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

ডেটে গিয়ে দেখেন ইয়ামালের সঙ্গে অন্য নারী, দাবি ফাতির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি বার্সেলোনা। লিগ ট্রেবল জয়ী কাতালান ক্লাবটির ফুটবলাররা তাই ছুটি কাটাচ্ছেন। ছুটির মেজাজে আছেন লামিন ইয়ামালও। তাকে কিছুদিন আগে অনলি ফ্যানস মডেল (এডাল্ড ওয়েবসাইট) ফাতি ভাসকেসের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

বিষয়টি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল ও ফাতি। তাদের দু’জনের বয়সের পার্থক্য অনেক। ইয়ামাল এখনো ১৮ বছর পূর্ণ করেননি। ফাতি ভাসকেসের বয়স ২৯ বছর। ইয়ামালের ভক্তদের দাবি, খ্যাতি ও অর্থের লোভে বার্সা তরুণকে ফাঁদে ফেলেছেন স্প্যানিশ মডেল।

বিষয়টি নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছেন ফাতি। তিনি দাবি করেছেন, ছবিতে যতটুকু দেখা গেছে ইয়ামালের সঙ্গে ততটুকু সময়ই কাটিয়েছেন তিনি। এর বাইরে তাদের মধ্যে কিছু নেই, এর বাইরে কিছু হয়ওনি।

এবার তিনি দাবি করেছেন, ইয়ামালের সঙ্গে ডেটের আগে নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন ইয়ামাল, ‘আমি সেখানে গিয়ে আবিষ্কার করি যে, কিছুক্ষণ আগে লামিনের সঙ্গে অন্য কেউ ছিলেন। এরপর আমরা কয়েক ঘণ্টার জন্য সেখানে সময় কাটায়। এটা সত্য যে, ইয়ামাল তারকা না হলে আমি সেখানে তার প্রতি মনোযোগই দিতাম না। আবার এটাও তো ঠিক, আমার পরিচিতি এবং সৌন্দর্য না থাকলে সেও আমার প্রতি আকর্ষিত হতো না।’

ফাতি ভাসকেস দাবি করেছেন অর্থের মোহে তিনি ইয়ামালের সঙ্গে বন্ধুত্ব করেননি, ‘আমি পরিষ্কার করে দিতে চাই, আমার অর্থ বা খ্যাতির লোভ নেই। ১৮ বছর বয়স থেকেই আমি স্বাধীন নারী। ১০ বছর হলো, আমি সামাজিক মাধ্যমে ভিডিও বানায়, ইয়ামাল তখন তারকা হয়নি। আমি ক্যারিয়ারে প্রতিষ্ঠিত, সাবলম্বী, পেশাদার এবং স্বাধীনচেতা।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD