রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ডেসটিনির এমডি’র আপিলের আদেশ ২৭ সেপ্টেম্বর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশের বিপরীতে করা আপিল আবেদন নিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর আদেশের দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। অর্থ পাচারের দুই মামলার প্রেক্ষিতে এই আপিল করা হয়েছিলো।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমদ রাজা। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

এর আগে গত ২০ আগস্ট অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পাশাপাশি এই ২ মামলায় বিচারিক আদালতকে ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানান রফিকুল আমিন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে ২ টি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়। পরে রফিকুল আমীনের পক্ষে গত ২১ জুলাই জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD