শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ঢাকায় ঝড়বৃষ্টি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) রাতে ঢাকায় হালকা বৃষ্টি হলেও আশেপাশের কয়েকটি অঞ্চল বজ্রবৃষ্টির মুখে পড়তে পারে।

রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির মুখে পড়তে পারে।

তবে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD