মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ঢাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ওই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ডিএমপির অপরাধ তদন্ত ও গোয়েন্দা বিভাগ (ডিবি) এ অভিযান চালায়। রোববার (১৭ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৬ জুলাই) ভোর ৬টা থেকে আজ রোববার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালনো হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫২ বোতল দেশি মদ ও ২৫টি চেতনানাশক ইনজেকশন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD