শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবজাতকের মরদেহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের উল্টোদিকের ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন স্থান থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গামছা এবং লালচে কাপড়ে মোড়ানো ছিল নবজাতকের মরদেহটি। আজ শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই ওখানে নোংরা কাপড়গুলো পড়েছিল। সড়কে এমন অনেক কাপড় পড়ে থাকে তাই পথচারীদেরও কারও চোখে পড়েনি। দুপুরে কাপড়ের কিছু অংশের ভেতর থেকে নবজাতকের শরীর দেখতে পেয়ে থানায় জানায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাবির জগন্নাথ হলের উল্টোদিকে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কাপড় দিয়ে মোড়ানো এক মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে। ছেলে না মেয়ে এটা এখনো জানা যায়নি।’

তিনি আরও জানান, নবজাতকের নিচের অংশ অনেকটা পচে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD