শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ঢাকা লিগে এবার এক দলের অবনমন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

১৯৯১-৯২ মৌসুমের পর এবারই প্রথম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হবে ১১ দল নিয়ে। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব লিগে অংশগ্রহণ করছে না। ফলে তাদের অবনমন নিশ্চিত। সঙ্গে লিগে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কেবল একটি দলের অবনবমন হচ্ছে। এই তথ্য নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

আরও পড়ুন : স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ

১৫ মার্চ পর্দা উঠবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা লিগের। এই লিগের প্রথম দুই আসর ১০ দল নিয়ে অনুষ্ঠিত হয়। ১৯৯১-৯২ থেকে নিয়মিত ১২ দল লিগে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার গত পাঁচ আসরের তিনবারের রানার্সআপ প্রাইম দোলেশ্বর এবার দল গোছাতে না পারায় লিগে অংশগ্রহণ করছে না। তাইতো ১১ দল নিয়েই হবে পঞ্চাশ ওভারের এই ক্রিকেট আসর।

১১ দল নিয়ে লিগ আয়োজন হওয়ায় সিসিডিএম এক দলের অবনমনের সিদ্ধান্ত নিয়েছে। তবে রেলিগেশন লিগ হবে পয়েন্ট টেবিলের তলানির তিন দল নিয়েই। সিসিডিএমের মেম্বার সেক্রেটারি আলী হোসেন বলেছেন, ‘প্রতি বছর দুইটি দল লিগ থেকে অবনমন হতো। দুইটি নতুন দল প্রথম বিভাগ থেকে উঠে আসত। এবারের লিগ যেহেতু ১১ দলের হচ্ছে একটি দলের অবনমন হবে। প্রাইম দোলেশ্বর তো আগে থেকেই বাদ। তবে আগামী আসরে দুইটি নতুন দলই আসবে প্রিমিয়ার লিগে।’

প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে এবার প্রিমিয়ারে উঠেছে সিটি ক্লাব ও রূপগঞ্জ ক্রিকেটার্স। সিটি ক্লাব লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। রূপগঞ্জ হয়েছিল রানার্সআপ।

আরও পড়ুন : নারীকে ঘিরে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, নিহত ৩

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD