শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

সেতু মেরামতের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকেই এই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১৪ জুলাই) সকালে এই রিপোর্ট লেখা পর্যন্তও একই চিত্র দেখা গেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হচ্ছে। এ কারণে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনসমূহ শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল করে। এ ছাড়া রাত ১০টার পর থেকে বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত লাঙ্গলবন্ধ সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ অবস্থায় সড়ক বিভাগ থেকে বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনসমূহকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনসমূহকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। যার কারনে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসেড়কে যানজট বেড়েছে।

ওসি আরও জানান, লাঙ্গলবন্ধ সেতু মেরামতের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসেড়কে ভারী গাড়ির চাপ বেড়েছে। এর মধ্যে মালবাহী কন্টেইনার, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD