শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাবির হল থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে মাদকসেবনের অভিযোগে মেহেদী হাসান (৩৫) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সাবেক ছাত্রলীগ নেতা ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে নিয়মিত মাদকসেবন করতেন। এ ব্যাপারে বিভিন্ন সময় হল প্রশাসন থেকে তাঁদের কাছে অভিযোগ আসত।

প্রক্টর আরো বলেন, এর আগে তাকে একাধিকবার সতর্কও করে দেওয়া হয়। এতে সতর্ক না হয়ে আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি। গতরাতে হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে তাকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। এসময় তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

শাহবাগ থানার এএসআই মাসুদ রানা বলেন, গতরাত ১২টার দিকে খবর পেয়ে এসএম হলে কয়েকজনকে মাদক সেবন করা অবস্থায় পাওয়া যায়। এসময় তাদের নেতৃত্বে থাকা মেহেদী হাসানকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD