শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তারকা খেলোয়াড়দের বাদ দিয়ে নতুনদের নিয়ে পাকিস্তান দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, এর আগে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হার। দেশে ফিরে খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রথম টেস্টে প্রোটিয়াদের হারানোর পর উজ্জীবিত পাকিস্তান দল নামবে দ্বিতীয় ও শেষ টেস্টে। এরপর রয়েছে প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। রয়েছে তিনটি ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চমকে ভরা এই দল ঘোষণা হয়েছে রোববার দুপুরে। কেন না, দলে জায়গা হয়নি নিয়মিত পাঁচ সদস্যের, দলে ফিরেছেন তিনজন আর নতুন মুখ চার জন।

বাদ পড়াদের তালিকায় বাঁহাতি ওপেনার ফাখর জামান, বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ, লেগস্পিনার শাদাব খান, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজের। দলে ফেরানো হয়েছে হাসান আলি, আসিফ আলি ও আমের ইয়ামিনকে। দলের চার নতুন মুখ জাফর গোহার, দানিশ আজিজ, জাহিদ মেহমুদ এবং আমাদ বাট।

টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পাওয়াদের আগামী ৩ ফেব্রুয়ারি প্রবেশ করবেন বায়ো সুরক্ষা বলয়ে টেস্ট দলের যারা টি-টোয়েন্টি দলে রয়েছেন তাদের সঙ্গে।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি আগামী ১১ ফেব্রুয়ারি শুরু হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি হবে বাকি দুই ম্যাচ। অবশ্য টি-টোয়েন্টি সিরিজের সবকটা ম্যাচই অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল:
বাবর আজম (অধিনায়ক), হায়দার আলি, খুশদিল শাহ, হুসাইন তালাত, দানিশ আজিজ, আসিফ আলি, ইফতিখান আহমেদ, মোহাম্মদ নওয়াজ, জাফর গোহার, ফাহিম আশরাফ, আমের ইয়ামিন, আমাদ বাট, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলি, উসমান কাদির ও জাহিদ মেহমুদ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD