শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

তাসকিনের পরিবর্তে নাসুম, ব্যাটিংয়ে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। একাদশে এসেছেন নাসুম আহমেদ। পিচ কিছুটা স্লো হওয়াতে বাংলাদেশ খেলছে একজন বাড়তি স্পিনার নিয়ে।

বাংলাদেশের একাদশ: এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

টস ১১টা ৪৫ মিনিটে, খেলা শুরু রাত ১২টায়

অবশেষে সুখবর। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে টস হবে। খেলা হবে রাত ১২টা থেকে। মাঠ পর্যবেক্ষণের পর ম্যাচ অফিসিয়ালরা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে টস হতে দেরি

গায়ানায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। মাঠের কিছু কিছু জায়গায় এখনো খেলার উপযোগী না। ম্যাচ অফিসিয়ালরা মাঠ পর্যবেক্ষণ করছেন। এটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার ম্যাচ। বৃহস্পতিবার (৭ জুলাই) গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টসেরর বিলম্বের কারণে ম্যাচ যথাসময়ে শুরু না হওয়ার সম্ভাবনা বেশি। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে মাহমুদউল্লাহর দল।

সিরিজ নির্ধারণী ম্যাচে ইতিবাচক মাহমুদউল্লাহ

বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেয়ার চেষ্টা করব। আমরা ইতিবাচকভাবে চিন্তা করব যে ম্যাচটা পুরোপুরি হবে। না হলে আমাদের সেটা মানসিকভাবে মানিয়ে নিতে হবে। প্রস্তুত থাকতে হবে। হয়তো ওভার কমতে পারে। আমরা ইতিবাচক থাকব আমরা পুরো ম্যাচ খেলব ইনশাল্লাহ।’

সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বৃষ্টিতে ভেসে গেলেই সিরিজ জিতে যাবে উইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এর আগে, ডোমিনিকায় প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হারে ৩৫ রানে। এই ম্যাচে হেরেই সিরিজে পিছিয়ে যায় বাংলাদেশ।

বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা

ডোমিনিকার পর বাংলাদেশ দল এখন দক্ষিণ আমেরিকার দ্বীপদেশ গায়ানাতে। দেশ বদলালেও পরিস্থিতি যেন সেই একই। বাংলাদেশ পা দেওয়ার আগে থেকেই সেখানে অবিরাম বৃষ্টি ঝরছে। তাই তো সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ ভেসে যাওয়া নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। তবে প্রাকৃতিক এসব বিষয় প্রকৃতির হাতে ছেড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল সেরাটা নিংড়ে দিতেই মাঠে নামতে প্রস্তুত। আবহাওয়া বার্তায় সারাদিনই বজ্রসহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচের মতো এটিও ভেসে যায় কিনা আছে বড় প্রশ্ন। তবে মাহমুদউল্লাহ এত কিছু ভাবছেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD