শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তিন টেস্ট মিস করবেন হবু বাবা কোহলি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন বিরাট কোহলি। জীবনের এই বিশেষ সময়ে স্ত্রী আনুশকা শর্মার পাশেই থাকবেন ভারতীয় ক্যাপ্টেন। যে কারণে এই শীতে অস্ট্রেলিয়া সফরে ৪ ম্যাচের টেস্ট সিরিজের তিনটিই মিস করবেন এ ক্রিকেট সুপারস্টার।

প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৭ ডিসেম্বর। এই ম্যাচ খেলেই ঘরে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি।

কোহলি পত্নী জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা জানুয়ারিতে মা হতে যাচ্ছেন। ৩২ বছরের এ তারকা ক্রিকেটারকে উপহার দিতে চলেছেন ফুটফুটে এক শিশু সন্তান। পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানানোর সময় ক্রিকেটের ব্যস্ততা দূরে ঠেলে প্রিয় সহধর্মিণী আনুশকার সঙ্গেই সময় কাটাবেন কোহলি।

অস্ট্রেলিয়ায় পৌঁছলে প্রত্যেককে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। স্বাস্থ্যবিধির এ কঠিন নিয়ম কোহলির জন্য পুনরায় দলে যোগ দেওয়াটা অসম্ভব করে দিয়েছে।

দ্বিতীয় টেস্ট মেলবোর্নে শুরু হবে ২৬ ডিসেম্বর। তার পর সিডনিতে তৃতীয় টেস্ট শুরু ৭ জানুয়ারি। সিরিজের শেষ টেস্ট ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ব্রিসবেনে।

অবশ্য টেস্ট সিরিজের আগে হতে যাওয়া তিন ম্যাচ করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে যথারীতি খেলবেন কোহলি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD