শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

তিন ম্যাসাজে পাঁচ মিনিটে সারবে পেটফাঁপা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

খাদ্যাভ্যাসের কারণে পেটফাঁপা সমস্যার সৃষ্টি হয়। খাদ্য তালিকায় উনিশ-বিশ হলেই বাড়ে গ্যাস্ট্রিক। ফুলে ওঠে পেট। অল্প সময়ে এ সমস্যা দেখা দেয়। পেটফাঁপলে অস্থিরতা ভুগতে হয়।

কী করণীয় হঠাৎ করে তার কিছুই বুঝে উঠতে পারিনি আমরা। সাধারণত গপাগপ কয়েকটি গ্যাসের ওষুধ খেয়ে নেয়া হয়। যা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।ফলে ওষুধে অভ্যস্থ না হলে পেটের তিনটি পয়েন্টে চাপ দিয়ে অর্থাৎ কিছুক্ষণ ম্যাসাজ করে সহজেই স্বস্তি পেতে পারেন। এজন্য মাত্র পাঁচ মিনিটই যথেষ্ট।

পেটফাঁপা উপশমে যেভাবে ম্যাসাজ করবেন—

পয়েন্ট-১

নাভি থেকে ঠিক পাঁচ আঙুল ওপরে, নাভি বরাবর সরলরেখায় যে পয়েন্ট হয়, সেখানে আঙুল দিয়ে হালকা চাপে ম্যাসাজ করুন। ঘড়ির কাঁটার মতো কিছুক্ষণ আঙুল ঘুরিয়ে পরক্ষণেই ঘড়ির কাঁটার উল্টো দিকে চলার স্টাইলে ম্যাসাজ করুন। এভাবে তিন মিনিট করলেই ভালো ফল পাবেন। পাকস্থলিতে জমে থাকা গ্যাস মুহূর্তে বেরিয়ে আপনাকে আরাম দেবে।

পয়েন্ট-২

নাভি থেকে ঠিক এক আঙুল ছেড়ে ওপরের দিকে একইভাবে ম্যাসাজ করতে থাকুন। টানা তিন থেকে চার মিনিট। গ্যাসের জন্য পেটে ব্যথা করলে তা দ্রুত কমে যাবে।

পয়েন্ট-৩

নাভি থেকে ঠিক পাঁচ আঙুল ছেড়ে নিচের দিকে অর্থাৎ তলপেটে একইভাবে ক্লক ও অ্যান্টি ক্লক অনুযায়ী আঙুল ঘুরিয়ে ম্যাসাজ করুন। এতে শুধু দ্রুত গ্যাসই বেরোবে না। একইসঙ্গে অন্ত্রের সক্রিয়তা বাড়িয়ে তুলবে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD