শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তিস্তায় মিলল সাড়ে ৩ মণের মৃত ডলফিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

রংপুরের তিস্তা নদীতে ভেসে এলো সাড়ে তিন মণ ওজনের একটি মৃত ডলফিন। ধারণা করা হচ্ছে উজানের ঢলে তিস্তা নদীতে ভারত থেকে ভেসে এসেছে মৃত ডলফিনটি।

কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে আজ মঙ্গলবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে জেলেরা এর সন্ধান পান। খবর পেয়ে উৎসুক জনতা ডলফিনটি দেখতে ভিড় জমান ওই এলাকায়।

স্থানীয় জেলে করিমুদ্দিন বলেন, সকাল ৬টার দিকে তারা তিনজন তিস্তা নদীর চরগনাই এলাকায় মাছ ধরতে যান। এ সময় পানিতে একটি মাছের মতো বস্তু ভাসতে দেখে তারা সেটির কাছে যান। পরে বিশাল আকৃতির একটি ডলফিনটি দেখতে পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে তা পানি থেকে উপরে তুলে আনেন। পরে উপজেলা মৎস্য কর্মকর্তাসহ থানা পুলিশে খবর দেন তারা।

তারা আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম এটি ডলফিন বলে শনাক্ত করেন।

স্থানীয় আসাদুর রহমান বলেন, তিনি কখনো স্বচক্ষে এমন মাছ দেখেননি। খবর পেয়ে ছুটে এসেছেন মাছটি দেখতে। তবে মাছটি মৃত না হলে আরও ভালো লাগতো বলে অভিমত প্রকাশ করেন।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম জানান, ডলফিনটির দৈর্ঘ্য ৯ ফুট এবং প্রস্থ ৩ ফুট। ওজন প্রায় সাড়ে তিন মণ। উজানের ঢলে ভারত থেকে ভাসতে ভাসতে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, যেহেতু ডলফিনটি মৃত এবং গন্ধ ছড়াচ্ছে, তাই পরিবেশ দূষণ যেন না হয় সেজন্য এটি মাটিতে পুঁতে ফেলা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD