সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠ ভিকি, উস্কানি ক্যাটরিনাকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

‘অ্যানিমেল’ সিনেমার মাধ্যমে বলিউডের আনাচে কানাচে ছড়িয়ে গেছে তৃপ্তি দিমরির নাম। রণবীরের সঙ্গে রোমান্সের পর তৃপ্তি এবার তৃপ্তি করে রোমান্সে মেতেছেন ক্যাটরিনা কাইফের স্বামী ভিকি কৌশলের সঙ্গে। তা দেখে নেটিজেনরা রীতিমতো উস্কানি দিচ্ছেন ক্যাটরিনাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভিকি ও তৃপ্তি ‘ব্যাড নিউজ’ ছবিতে অভিনয় করেছেন। গতকাল রোববার ছবিটির ‘জানাম’ গানের পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানে ভিকির সঙ্গে স্বল্পবসনা তৃপ্তিকে জলকেলিতে মত্ত দেখা গেছে। যেমন শার্টলেস ভিকি, তেমনই নীল বিকিনিতে ঝড় তুললেন তৃপ্তি। তা নজর কেড়েছে সবার।

এদিকে দুই তারকার এমন রসায়ন দেখে নেটিজেনরা উস্কাচ্ছেন ক্যাটরিনাকে। একজন লিখেছেন, ‘আমি হলে সহ্য করতাম না!’ কেউ বা আবার ক্যাটরিনাকে নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন, ‘বোন ক্যাটরিনা কী করে সহ্য করছেন আপনি?’

কারও আবার ভিকির উদ্দেশে প্রশ্ন, ‘ক্যাটরিনার ভয় নেই, বউ ধরে মারবে।’ নেটপাড়ার একাংশের আবার রসিকতা করেই মন্তব্য, ‘ক্যাটরিনা বোধয় হুমকি দিয়েছেন, তুমি বাড়ি ফেরো, তারপর বলছি!…’

১৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘ব্যাড নিউজ’। এরইমধ্যে প্রশংসা পাচ্ছে সবার। হৃত্বিক রোশন, সালমান খানেরাও মুগ্ধ ভিকির পারফর্মেন্সে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD