বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

তেলআবিবে দূতাবাস খুলবে আমিরাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ বলেছেন, তেলআবিবে দূতাবাস চালু করবে তার দেশ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। খবর মিডল ইস্ট মনিটরের।

গারগাশ বলেন, দুই রাষ্ট্র সমাধানের সমর্থনে আন্তর্জাতিক মতৈক্যের ভিত্তিতে তেলআবিবে দূতাবাস খুলবে আবুধাবি। এর আগে গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি সই করে আমিরাত।

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দূতাবাস তেলআবিবে চালু করবো। এটা পুরোপুরি স্পষ্ট।
ওই চুক্তির মাধ্যমে কি অর্জিত হয়েছে, জানতে চাইলে গারগাশ বলেন, এর ফলে ফিলিস্তিনের ভূখণ্ড সংযুক্তি বন্ধ হয়েছে। এসময় তিনি দুই রাষ্ট্র সমাধানের ব্যাপারে আমিরাত অঙ্গীকারবদ্ধ বলেও জোরারোপ করেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সম্পর্ক স্বাভাবিক হওয়ার কারণে অধিকৃত পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা আপাতত স্থগিত করার ব্যাপারে তিনি সম্মত হয়েছেন। তবে এই পরিকল্পনা এখনও ‘বহাল’ আছে।

উভয় দেশের মধ্যে চুক্তির বিষয়ে গারগাশ বলেন, এর ফলে সম্ভাবনা তৈরি হবে। তিনি বলেন, ইসরায়েলের চেয়ে আমাদের অর্থনীতি বড়। তাই আমিরাতে ইসরায়েলের বহু সুযোগ রয়েছে। এছাড়া এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পথও সুগম হয়েছে বলে মন্তব্য করেছেন গারগাশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD