শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ত্রিপুরা সীমান্তে দুই বিএসএফ জওয়ান নিহত, রাইফেল লুট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

ভারতের ত্রিপুরা সীমান্তে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দুই বিএসএফ জওয়ান নিহত হয়েছে। একই সঙ্গে বিএসএফের সার্ভিস রাইফেলগুলো লুট হয়েছে।

মঙ্গলবার সকালে টহলদারি চলাকালীন ত্রিপুরার সীমান্তে এ ঘটনা ঘটেছে। আগরতলা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ত্রিপুরার ধলাই জেলায় চৌমানু পুলিশ স্টেশনের কাছে আরসি নাথ বর্ডার আউটপোস্টের কাছে আচমকাই হামলা হয়। এতে একজন সাব ইনসপেক্টর ও একজন কনস্টেবল নিহত হয়েছেন।

বিএসএফ সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, নিহত সাব ইন্সপেক্টরের নাম ভুরু সিং ও কনস্টেবল রাজ কুমার।

পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অরিন্দম নাথ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুজনেই সীমান্তে পেট্রলিং করছিলেন। আমাদের ধারণা জঙ্গিরা আগে থেকেই এলাকায় গা ঢাকা দিয়েছিল। আচমকাই তারা হামলা চালায়। এরপর তারা ভারত- বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে ঘটনার পর থেকেই বিএসএফের সার্ভিস রাইফেলগুলি পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে হামলাকারীরা সেগুলিকে নিয়ে চম্পট দিয়েছে।

পুলিশের ধারণা, ত্রিপুরার নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ন্যাশানাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা ওই হামলার পেছনে রয়েছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে জানিয়েছেন, ‘ধলাইতে বিএসএফের ওপর এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হবে না। বীর শহিদদের পরিবারের পাশে আমাদের দেশ কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে।’

এদিকে বিএসএফ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে বিএসএফের গুলি বিনিময় হয়। তখনই বিএসএফের দুজন জখম হন ও পরে তাঁদের মৃত্যু হয়। তবে রক্তের দাগ যেটুকু পাওয়া গিয়েছে তাতে বোঝা যাচ্ছে জঙ্গিরাও জখম হয়েছে। তবে আমাদের জওয়ানরা বীরত্বের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। হামলাকারীদের ধরতে ব্যাপক তল্লাশি চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD