বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

থুতনির নিচে মেদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

ডায়েট ও শরীরচর্চায় শরীরের মেদ ঝরিয়ে ফেলতে পারলেও মুখের মেদ কিছুতেই সরতে চায় না। আর মুখ ভারী থাকলে চেহারা দেখতেও কেমন লাগে। মুখের মেদ ঝরিয়ে ফেলা রাতারাতি সম্ভব নয়। তবে জীবন যাপনে কিছু পরিবর্তন আনলে খুব সহজেই থুতনির নিচের মেদ ঝরিয়ে ফেলা সম্ভব।

কোন কোন পরিবর্তনে ঝরবে থুতনির মেদ?

>> মুখ ঝুঁকিয়ে বসা বন্ধ করতে হবে

পড়া, লেখা বা কোনও কাজ করতে গেলেই আমাদের মুখ ঝুঁকিয়ে বা হুমড়ি খেয়ে পড়ার প্রবণতা দেখা যায়। এই অভ্যাস থেকে একেবারেই বিরত থাকতে হবে। সঠিক ভঙ্গিতে বসার অভ্যাস করতে না পারলে থুতনির নিচে মেদ জমতে পারে।

>> মুখের ব্যায়াম করতে হবে

মুখের ব্যায়াম করতে অতিরিক্ত সময় লাগে না। কাজ করতে করতেই বিভিন্ন ভঙ্গিতে মুখের পেশির ব্যায়াম করা যায়। কখনও মুখ ফুলিয়ে, আবার কখনও মুখ উঁচু করে, ঠোঁট দুটিকে মাছের খাবি খাওয়ার মতো করে, আবার কখনও জিভ মুখের ভিতরে ঢুকিয়ে—নিয়মিত অভ্যাস করাই যায়।

>> মাথা উঁচু করে শুতে হবে

অনেকেই বালিশে মাথা দিয়ে ঘুমোতে পছন্দ করেন না। গোটা দেহের সঙ্গে মাথা যদি একেবারে সমান্তরাল ভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু থুতনির নিচে মেদ জমতে পারে।

>> পর্যাপ্ত পানি খেতে হবে

পেটের রোগ থেকে মুখের মেদ— সব সমস্যার সমাধান করতে পারে পানি। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে শরীরে দূষিত পদার্থ জমতে পারে না। তাই মুখের ফোলা ভাব অনেকটাই কমে যায়।

>> নোনতা খাবার খাওয়া যাবে না

নোনতা খাবারে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরে অতিরিক্ত তরল সৃষ্টি করে। এই সোডিয়াম অতিরিক্ত মাত্রায় জমতে থাকলে শরীরে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি তো করেই। পাশাপাশি মুখও অনেক বেশি ভারী দেখায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD