শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের রিভারভিউয়ের বীরভাগইর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ ৩ বছর বয়সী শিশু রোজা মারা গেছে। রোববার (১৮ জুলাই) রাত ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধরা আমাদের এখানে চিকিৎসাধীন। ঘটনার দিন শিশু রোজাকে আইসিইউতে পাঠানো হয়। তার শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া রোজার বাবা রাজু আহমেদের ৩০ শতাংশ, বোন জান্নাতের ২৬ শতাংশ ও রোজার ফুফু শারমিনের ১০ শতাংশ এবং রোজার চাচা হাবিবুর রহমান ৩০ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা এখন চিকিৎসাধীন আছেন।

রোজার দাদা মোতালেব মিয়া জানান, আমার নাতি রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অনেক কষ্ট পেয়ে মারা গেল সে। তার বোনের অবস্থায়ও ভালো না।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় নতুন এলপি গ্যাসের সিলিন্ডার কিনে আনেন রাজু আহমেদ। পরে রান্নাঘরে চুলায় সংযোগ দেন। এক পর্যায়ে গ্যাস বের হচ্ছে কি না তা পরীক্ষা করার জন্য ম্যাচ দিয়ে আগুন জ্বালালে ফুলকি দিয়ে রান্নাঘরসহ পুরো ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এতে রাজুসহ তার ২ মেয়ে, বোন ও চাচাত ভাই দগ্ধ হন। রাত ১০টায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD