শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘দলে ফিরতে আরও কঠোর পরিশ্রম করতে হবে মাহমুদউল্লাহকে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে ২৫ ও ০ রান করে গত মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিক বলের মুখোমুখি হয়ে ভীষণ দৃষ্টিকটু শটে আউট হয়েছিলেন। টেস্টে তার সবশেষ ৮ ইনিংসে একটাও ফিফটি নেই। জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই তারকা এখন টেস্ট দলে ফেরার চেষ্টা করে যাচ্ছেন। তার পরিশ্রম আর উন্নতির চেষ্টা দেখে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মুগ্ধ। তবে মাহমুদউল্লাহকে আরও পথ পাড়ি দিতে হবে।

ডমিঙ্গো বলেছেন, ‘তাকে সবশেষ টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল এবং টেস্ট দলে ফেরার লড়াইয়ের চেষ্টা করার লড়াইয়ের সিদ্ধান্ত তারই। আমি যা দেখেছি, মহামারীর এই সময়ে সে কঠোর পরিশ্রম করেছে, ৫-৬ কেজি ওজন ঝরিয়েছে। খুব ভালো ট্রেনিং করছে, খুব ভালো ব্যাটিং করছে। সে যেভাবে কাজ করছে, সেটির প্রতি আমার সম্মান আছে দারুণ। দলে ফিরতে আরও কঠোর পরিশ্রম করতে হবে, যা সে করছে। দলে ফিরতে তাকে দারুণ কিছু পারফরম্যান্সও দেখাতে হবে। কোনো ক্রিকেটারকে কখনোই বাতিলের খাতায় ফেলে দেওয়া যায় না।’

‌বাস্তবতা হলো মাহমুদউল্লাহর বয়স এখন ৩৪। এই বয়সে কেউ দলে জায়গা হারিয়ে ফেললে তার জন্য ফেরা কঠিন। তবে গত কিছুদিনে মাঠে ও নেটে মাহমুদউল্লাহকে যেভাবে দেখেছেন, তাতে বেশ সন্তুষ্ট ডমিঙ্গো। করোনার লকডাউনের মাঝেও তিনি নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করেছেন। মাঠে ফিরেই কাজ করেছেন ব্যাটিং নিয়ে। রঙ্গিন পোশাকে মাহমুদউল্লাহ এখনও জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তবে সাদা পোশাকে নিজের গুরুত্ব প্রমাণ করতে হলে তাকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD