শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দালাল ঠেকাতে রিক্রুটিং এজেন্ট প্রতিনিধিদের তালিকা হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

দালালের দৌরাত্ম্য কমাতে সকল রিক্রুটিং এজেন্টকে তাদের বৈধ প্রতিনিধির নাম, ঠিকানা, মোবাইল নম্বর সম্বলিত তালিকা সংরক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিকে অবহিত করা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে তালিকা বিএমইটি-তে দাখিলের সিদ্ধান্ত হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।

মঙ্গলবার (০৯ মার্চ) সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি অবহিত করা হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, মো. সাদেক খান এবং মো. ইকবাল হোসেন অংশগ্রহণ করেন।

বৈঠকে বিদেশ প্রত্যাগত কর্মীদের রি-ইন্টিগ্রেশন, পুনরায় বিদেশ যেতে আগ্রহী কর্মীদের জন্য ঋণ প্রদান ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি এবং কোভিড-১৯ পরবর্তী শ্রমবাজার পরিস্থিতি, বন্ধ/সাময়িক বন্ধ শ্রমবাজার চালু করতে মন্ত্রণালয়ের কর্তৃক গৃহিত উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দালালদের দৌরাত্ম্য নির্মূল এবং রিক্রুটমেন্ট কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনায়নের লক্ষ্যে বিদেশ গমনেচ্ছু কর্মীদের রক্ষা উদ্দেশ্যে সকল রিক্রুটিং এজেন্টকে তাদের বৈধ প্রতিনিধির নাম, ঠিকানা, মোবাইল নম্বর সম্বলিত তালিকা সংরক্ষণ করা হবে। আগামী ৩১ মার্চের মধ্যে বিএমইটি-তে তালিকা পাঠানো হবে বলে জানানো হয়েছে। এ ডাটা বেইজ তৈরি হলে বিদেশ গমনেচ্ছু কর্মীরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবে বলে কমিটি মনে করে।

বৈঠকে বিদেশ প্রত্যাগত কর্মীদের এবং প্রবাসে করোনা মহামারিতে মৃত কর্মীদের পরিবারের উপযুক্ত সদস্যকে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিশেষ পুনর্বাসন ঋণ প্রদানের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং অর্থনৈতিক পুনর্বাসনের জন্য সরকার হতে ৫শত কোটি টাকাসহ মোট ৭শত কোটি টাকার ঋণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ঋণ সংক্রান্ত নীতিমালার আলোকে এ ঋণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়। এছাড়া বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের রি-ইন্টিগ্রেশনের জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে।

ব্যক্তি পর্যায়ে কেউ জমি দান করলে তার নামে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) করা যাবে কিনা সে বিষয়ে পরীক্ষাপূর্বক আগামী সভায় মতামত প্রদানের জন্য মন্ত্রণালয়কে কমিটি সুপারিশ করে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD