মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

দিশার মৃত্যুর ৫ দিনের মধ্যে সুশান্ত সিং এর আত্মহত্যা, নানা প্রশ্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

গত ৮ জুন ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। দিশার মৃত্যুর মাত্র ৫ দিনের ব্যবধানে সুশান্ত’র মৃত্যু হতবাক করে দিলো উপমহাদেশকে।

গোটা দেশ যখন করোনা নিয়ে দুশ্চিন্তায়, হঠাতই বলিউডের ওপরে যেন আকাশ ভেঙে পড়ল। আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বাইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত লাশ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি।

অন্যদিকে, মুম্বাইয়ের মালাডের এক বহুতলের ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন দিশা। প্রেমিক রোহন রাই এবং বন্ধুদের সঙ্গে ডিনারের পর আচমকাই বড় কাচের জানলার কাছে চলে যান দিশা। কিছু বুঝে ওঠার আগে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে কী কারণে আত্মহত্যা করলেন সেলিব্রিটি ম্যানেজার, তা নিয়ে দ্বিধায় পড়ে যায় পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে।

তবে লকডাউনের সময় থেকে ক্রমশ ডিপ্রেশনে ভুগছিলেন দিশা। মাঝে মধ্যেই অন্য রকমের ব্যবহার করতেন তিনি। কী কারণে তাঁর ব্যবহারে আচমকা পরিবর্তন আসে, তা নিয়েও পুলিশ খোঁজ শুরু করেছে।

এদিকে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় গোটা উপমহাদেশ শোকে স্তব্ধ হয়ে গেছে। ধোনির বায়োপিক থেকে শুরু বেশ কিছু সুপারহিট চলচ্চিত্রের নায়ক সুশান্ত সিং রাজপুত।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে আসে তাঁর পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। তার জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।

অভিনয়ের তাগিদ থেকেই শেষ মেশ মুম্বইয়ে চলে আসেন সুশান্ত। সেখানে ২০০৮ সালে প্রথম একতা কপূরের প্রযোজনায় ‘কিস দেশ মে হ্যাঁ মেরা দিল’ সিরিয়ালে অভিনয় করার সুযোগ পান। সিরিয়ালে অল্প দিনের মধ্যেই তাঁর চরিত্রটির মৃত্যু হয়।

তবে সেখান থেকেই একতা কপূরের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তাঁর। সেই সূত্রেই ২০০৯ সালে ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD