শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ মিঠুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামে এইচপি দলের বিপক্ষে সাদমান ইসলাম এক ও নাজমুল হোসেন শান্ত তিন রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করার পর আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ইয়াসির আলী (৬৫*)।

শনিবার ১১৬ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির আলী। তবে অপরপ্রান্ত ধরে রেখে ব্যাট চালিয়ে যান মিঠুন। ৪৬ রানে নিয়ে শুরু করা এ ব্যাটার দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন ।

তার শতকে এইচপি দলকে ৩৬৬ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ‘এ’ দল। মিঠুনের শতকের পর ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। ২০৪ বল খেলে ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন মিঠুন।

১০৮.২ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ‘এ’ দল সংগ্রহ ৩৭১ রান। ফলে জয়ের জন্য এইচপি দলের লক্ষ্য দাঁড়াল ৩৬৬ রান।

প্রথম ইনিংসে ‘এ’ দল অলআউট হয়েছিল ২৩১ রানে। জবাবে এইচপি দল করেছিল ২৩৭ রান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD