বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কোন জেলায় আক্রান্ত কত?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন। হাসপাতালে মারা গেছেন ৪৫ জন ও বাড়িতে একজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯০৭ জনে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৬৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৫ হাজার ৫৬৭ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মারা যাওয়া তিন হাজার ৯০৭ জনের মধ্যে পুরুষ তিন হাজার ৮২ জন (৭৮ দশমিক ৭৮ শতাংশ)এবং নারী ৮২৫ জন (২১ দশমিক ১২ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ৩৩ জন।

বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে, মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের আটজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের দুইজন, সিলেট বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের একজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ৭৭,২২৯, চট্টগ্রাম ১৬,২১৫, কুমিল্লা ৬,৪০১, নারায়ণগঞ্জ ৬,২১৪, বগুড়া ৬,০৩৯, ফরিদপুর ৫,৯৭২, খুলনা ৫,২৬৪, সিলেট ৫,১২৪, গাজীপুর ৪,৫৯৪, নোয়াখালী ৪,১২০, রাজশাহী ৪,০১৭, কক্সবাজার ৩,৮১০, মুন্সীগঞ্জ ৩,৪৩৩, ময়মনসিংহ ৩,১৪৯, বরিশাল ২,৯০২, দিনাজপুর ২,৬১৭, যশোর ২,৬১২, কুষ্টিয়া ২,৪৭৪, কিশোরগঞ্জ ২,৩৪১, টাঙ্গাইল ২,২২০, রাজবাড়ী ২,১৭৮, গোপালগঞ্জ ২,১৫৪, ব্রাহ্মণবাড়িয়া ২,১৪৬, রংপুর ২,১১৪, চাঁদপুর ২,০৬৪, নরসিংদী ১,৮৮৭, সুনামগঞ্জ ১,৮২১, লক্ষ্মীপুর ১,৭৯৮, সিরাজগঞ্জ ১,৭৯৮, ফেনী ১,৫৬৮, ঝিনাইদহ ১,৪১৪, হবিগঞ্জ ১,৩৯৭, শরীয়তপুর ১,৩৮২, মাদারীপুর ১,২৮০, মৌলভীবাজার ১,২৬৯, পটুয়াখালী ১,২২৫, জামালপুর ১,২০৬, চুয়াডাঙা ১,১০৮, মানিকগঞ্জ ১,০৯৩, নওগাঁ ১,০৮৭, নড়াইল ১,০৬৪, পাবনা ৯১৬, সাতক্ষীরা ৯১৩, পিরোজপুর ৮৮৬, জয়পুরহাট ৮৮৩, গাইবান্ধা ৮৫০, বাগেরহাট ৮০৩, নীলফামারী ৭৯৩, বরগুনা ৭৯১, রাঙ্গামাটি ৭৭৩, নাটোর ৭৩৯, ঠাকুরগাঁও ৭১৮, কুড়িগ্রাম ৭১৩, নেত্রকোনা ৬৭০, বান্দরবান ৬৪২, চাঁপাইনবাবগঞ্জ ৬১৯, ভোলা ৬১৭, খাগড়াছড়ি ৬০২, লালমনিরহাট ৫৯০, ঝালকাঠী ৫৮০, পঞ্চগড় ৪৫৬, মেহেরপুর ৪০৭ ও শেরপুর ৩৯২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD