রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

দেশের ৪৩ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলছে। এতে শনিবার (১৩ মার্চ) পর্যন্ত টিকা নিয়েছেন ৪৩ লাখ চার হাজার ২৫৯ জন।

আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৮৬ হাজার ১৩২ জন। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৮৮৫ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

শনিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৯ হাজার ৮৯৭ জন এবং নারী ১৫ লাখ ৬৪ হাজার ৩৬২ জন।

এছাড়া শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২৯ হাজার ২৩৬ জন, ময়মনসিংহ বিভাগে চার হাজার ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ১৬৯ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৭৮৫ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২০ জন, খুলনা বিভাগে ১০ হাজার ৬৪৭ জন, বরিশাল বিভাগে দুই হাজার ২১১ জন আর সিলেট বিভাগে দুই হাজার ৭৯৪ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD