রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

দেশে করোনায় প্রাণহানি ১০ হাজার ছাড়ালো, ২৪ ঘণ্টায় মৃত‌্যু ৯৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
1

স্টাফ রিপোর্টার : দেশে করোনায় আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৮১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) দেশে ৫ হাজার ১৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া মারা ৯৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD