বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দেশে কোনো ধরনের টিকার সংকট নেই : স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দেশে সব ধরনের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘টিকার কোনো সংকট নেই। আমাদের ছয় মাসের (টিকা) মজুদ আছে, অন দ্য লাইনে আছে পর্যাপ্ত পরিমাণ। পরবর্তী ছয় মাস পর্যন্ত আমরা ভ্যাকসিন দিয়ে যেতে পারব।

দেশে হামের সংক্রমণ বাড়লেও টিকার পর্যাপ্ত মজুদ আছে। এটি মজুদ থাকায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে চীন সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। ‎দুই দেশের দীর্ঘমেয়াদি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই এই সমঝোতা হয়েছে।’

চীন বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তাসহ নানামুখী কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা মহামারির সময়েও চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।’

লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০ জন সশস্ত্র আনসার নিয়োগ করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD