সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, তবে কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, তেলের সরবরাহ আগের মতো থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বিষয়টি মনিটরিং করছেন দেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি)।

অপরদিকে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এদিকে ক্রেতারা সংযত না হলে আগামী ১০ দিন পর তেল পাম্পগুলোতে কোনো তেল অবশিষ্ট থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেছে পাম্প মালিক সমিতি।

সংগঠনটির পক্ষ থেকে ক্রেতাদের তেল ক্রয়ে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD