রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ থেকে দশমে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা জাতীয় ছাত্রশক্তির কাউন্সিলে দু’পক্ষের হাতাহাতি ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করবে বিএনপি বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান ৪৮ ঘণ্টায় ইয়েমেনে ১২৯ সৌদি বিমান হামলার দাবি, প্রতিশোধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

দেশে ফিরেই সবার ভালোবাসায় বিস্মিত তিশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কয়েকদিন আগে তিনি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন।

বুসান উৎসবে তিশার সঙ্গে গিয়েছিলেন তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তাদের ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ প্রদর্শিত হয়েছে। সিনেমাটি সেখানে বেশ প্রশংসিতও হয়েছে।

এদিকে গত ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) ভূমিকায় রূপদান করেছেন।

তিশা এ চরিত্রে অভিনয় করে এরই মধ্যে দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। গণমাধ্যমকর্মীরাও তার সুনিপুণ অভিনয়ের প্রশংসা করছেন।

আজ (১৫ অক্টোবর) সকালে দক্ষিণ কোরিয়ার বুসান থেকে দেশে ফিরে রীতিমতো সবার ভালোবাসায় বিস্মিত হয়েছেন তিশা। এ ভালোবাসার কারণ হচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়। সেই ভালোবাসার কথা জানান দিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে।

তিশা সেই ভালোবাসার কথা জানিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য!

তিশা আরও লেখেন, শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ! লাভ ইউ অল!

তিশা তার স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। এতে তার সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নায়ক আরিফিন শুভকে দেখা গেছে। এই স্ট্যাটাসটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD