রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

দেশে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢাকাসহ দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঢাকায় ভারতীয় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ সরকার কর্তৃক ১৪-২১ এপ্রিল পর্যন্ত বাস্তবায়িত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুড়ে সমস্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ওই পোস্টে আরও জানানো হয়, ইতোমধ্যে জমা দেওয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য visahelp.dhaka@mea.gov.in এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD