সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

দৌলতদিয়ায় জেলের জালে ৩০ কেজি ওজনের বাঘাইড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে কর্ণেসোনা এলাকায় ভোর রাতে ছেলে হযরত আলী মণ্ডলের জালে পদ্মা নদীতে এবার ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে মাছটি বিক্রি করেন হযরত আলী মণ্ডল নামের এক জেলে। এ সময় মাছটি আড়ত থেকে ৯৫০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার পাঁচশ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে হযরত আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দৌলতদিয়া ঘাটের উজানে ডল্লাপাড়া এলাকা থেকে পদ্মা নদীতে বেড় জাল ফেলেন। সাড়া রাত কোন মাছ না পেয়ে সে ও তার অন্যান্য সহযোগী জেলেরা হতাশ হয়ে পরেন। পরে ভোরের দিকে আবার জাল ফেললে দৌলতদিয়ার ছয় নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেললে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে হযরত আলী মণ্ডলের জালে। সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডলের আড়তে বিক্রি করতে আনলে ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার পাঁচশ টাকায় মাছটি কিনে নিই। পরে সামান্য লাভে ১১০০ বা ১১৫০ টাকা কেজি দরে বিক্রি করব।

মাছ ব্যবসায়ী চান্দু জানান, বর্তমানে নদীর পানি কমছে, যার ফলে আবার বড় বড় মাছ ধরা পড়ছে। নদীর ছোট-বড় বিভিন্ন ধরনের মাছ সবসময় তার কাছে পাওয়া যায়। যা ফোনে যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD