শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্রুত সুস্থ হয়ে উঠছেন নেইমার; পিএসজি শিবিরে আনন্দ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

বারবার চোটে পড়ে ক্যারিয়ার বাধাগ্রস্ত হচ্ছে ব্রাজিল সুপারস্টার নেইমারের। আরও একবার তিনি চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। পুরোপুরি সেরে ওঠার অংশ হিসেবে পিএসজি ফরোয়ার্ড ব্যক্তিগত অনুশীলনও করেছেন। দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো জানিয়েছেন, নেইমার নাকি প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন।

গত ১০ ফেব্রুয়ারি ফরাসি কাপের শেষ বত্রিশে ওঠার পথে কঁয়ের বিপক্ষে বাম অ্যাবডাক্টরে চোট পেয়েছিলেন নেইমার। ক্লাবের পক্ষ থেকে তখন জানানো হয়, ব্রাজিলিয়ান তারকার সেরে উঠতে চার সপ্তাহের মতো লাগতে পারে। এরপর গত বৃহস্পতিবার ব্যক্তিগত অনুশীলন শুরু করেন ২৯ বছর বয়সী নেইমার। তার সেরে ওঠার প্রক্রিয়ায় দল খুশি বলে জানিয়েছেন পচেত্তিনো।

দলের সেরা তারকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পিএসজি কোচ বলেন, ‘সে চিকিৎসক ও পারফরম্যান্স বিভাগের দেওয়া নিয়ম অনুসরণ করছে। আজ সে একক অনুশীলন করেছে। মানসিকভাবে সে বেশ ভালো অবস্থায় আছে। আমরা খুশি। সবকিছু ঠিকঠাক চলছে। আমাদের ধারণা করা সময়ের মাঝেই সে সেরে উঠছে।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD