শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধসে পড়লো বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর আকস্মিক ধসে পড়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কোতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক লিয়াকত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই আরটিভি নিউজকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়ার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে রয়েছে। দেয়াল ধসে ৬ জন আহত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের যে অংশে সীমানা প্রাচীর ধসের ঘটনা ঘটেছে, তার নিচেই বেশ কয়েকজন হকার বেচা-কেনা করতেন বলে জানা যায়। এ ছাড়া এ পথে ফুটপাত ধরে অনেক মানুষের যাতায়াত রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD