বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ধানখেতে মিলল অটো-রিকশাচালকের লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের রাস্তার পাশের ধানখেত থেকে আব্দুল লতিফ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।

পেশায় ব্যাটারিচালিত অটো-রিকশাচালক লতিফ উপজেলার বাজিদ খিলা ইউনিয়নের কুমরি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে রাস্তার পাশের ধানখেতে লাশটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পুলিশ বলছে, মৃত ব্যক্তির গলায় একটি রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবার লাশটি শনাক্ত করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD