বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ধোনিকে দেখলে শোয়েবের কথা মনে পড়ে সানিয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এখন সাবেকদের তালিকায়। এইতো গত ১৫ আগস্ট ভারতের জার্সিকে বিদায় বলেছেন তিনি। বিদায় বেলাতেও পেয়েছেন সবার শ্রদ্ধা-ভালোবাসা। তিনি যে কিংবদন্তিদের একজন। এরমধ্যে এবার মহেন্দ্র সিং ধোনিকে শুভেচ্ছা জানালেন সানিয়া মির্জা। যিনি ভারতীয় টেনিস তারকা, আবার পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী।

ধোনিকে শুভেচ্ছা জানিয়ে বললেন, ক্যাপ্টেন কুলকে দেখলেই নিজের স্বামীর কথা মনে পড়ে তার! কারণ দেশের প্রতি দু’‌জনের শ্রদ্ধা আর আনুগত্য যে একইরকম। আবার ব্যক্তিত্বেও বেশ মিল। দু’জনই বেশ ঠান্ডা মাথার মানুষ।

সানিয়া মির্জা বলছিলেন, ‘‌দেখুন, ধোনি চাইলেই কিন্তু অন্যভাবে অবসর নিতে পারত। আমি বলব- আমাদেরই ধোনিকে একটি ভালো বিদায়ী ম্যাচ উপহার দেওয়া উচিত। তিনি নিজের ক্রিকেট ক্যারিয়ারে তেমনই উচ্চতায় পৌঁছেছেন, যেখান থেকে যখন ইচ্ছে বলতেই পারেন- আমি এবার অবসর নেব! এটাই ধোনিকে ‘‌ক্যাপ্টেন কুল’ বানিয়েছে।‌ তিনি প্রচারবিমুখ। দেশ ও দলের কথাই সবসময় ভেবেছেন।’‌

এখানেই শেষ নয়, মাহির সঙ্গে স্বামী শোয়েবের মিল পেলেন সানিয়া। বলেন, ‘‌ধোনির সঙ্গে আমার স্বামী শোয়েবের অনেক দিক থেকেই মিল রয়েছে। তারা দুজনই মাঠে খুব শান্ত থাকতে পারে! দুজনের ব্যক্তিত্বের মধ্যেও অনেক মিল। ধোনির মতো শোয়েবও দেশের জন্য সব করতে পারে। দেশের প্রতি তাদের শ্রদ্ধা ও আনুগত্য অন্য পাঁচজনের থেকে আলাদা রাখে। মাঠে ধোনিকে দেখলে এ কারণে আমার শোয়েবের কথা মনে পড়ে।’‌

ধোনি অবসর নিলেও শোয়েব পাকিস্তানের পক্ষে খেলে যাবেন। এখনো বিদায়ের ইঙ্গিত দেননি এই অলরাউন্ডার!

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD