শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধোনিকে টপকে অধিনায়ক হিসেবে স্টোকসের বিরল বিশ্বরেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

তৃতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। যার নেতৃত্বে আছেন তারকা অল-রাউন্ডার বেন স্টোকস। গতকাল বৃহস্পতিবার কার্ডিফে প্রথম ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিতে নামার সঙ্গে সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে টপকে তিনি এক বিরল বিশ্বরেকর্ড গড়েছেন। দলের বাকি ১০ ক্রিকেটারের মিলিত ম্যাচ সংখ্যা ও অধিনায়কের একার ম্যাচ সংখ্যার অনুপাতের নিরিখে স্টোকস ওয়ানডে ইতিহাসে এই রেকর্ড গড়েছেন।

পাকিস্তান সিরিজের আগে বায়ো-বাবলে করোনা হানা দেওয়ায় পুরো ইংল্যান্ড দলকে কোয়ারান্টিনে পাঠানো হয়। পরিবর্তে একেবারে নতুন ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। সর্বশেষ ওয়ানডে দলের কেউ এই স্কোয়াডে ছিল না। একসঙ্গে একঝাঁক নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামতে হয় অস্থায়ী অধিনায়ক বেন স্টোকসকে। ম্যাচে ইংল্যান্ডের পাঁচ জন ক্রিকেটারের একসঙ্গে ওয়ানডে অভিষেক হয়।

কার্ডিফে খেলতে নামার আগে অধিনায়ক বেন স্টোকস ৯৮টি ওয়ানডে খেলেছিলেন। দলের বাকি সব সদস্যের মিলিত ম্যাচ সংখ্যা ছিল ২৬। সুতরাং স্টোকস ও বাকি সকলের মিলিত ম্যাচ সংখ্যার অনুপাত ৩.৭৬৯। এক্ষেত্রে অধিনায়ক একাই বাকিদের থেকে প্রায় চার গুন বেশি ম্যাচ খেলেছেন। আগে এই রেকর্ড ছিল ধোনির। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিলেন। সিরিজের প্রথম ম্যাচের আগে ধোনি ওয়ানডে খেলেছিলেন ২৭৫টি। দলের বাকি দশ জনের মিলিত ম্যাচ সংখ্যা ছিল ৭৩। সুতরাং অনুপাত ছিল ৩.৭৬৭।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD