শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধোবাউড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ধোবাউড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মেকিয়ারকান্দা বাজারের কাছে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ধোবাউড়াগামী রডবাহী ট্রাকের সাথে হালুয়াঘাট মুখী মোটরসাইকেলের সংঘর্ষ হলে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় খরিয়া গ্রামের সাবির উদ্দিনের ছেলে জাহিদ হাসান রাসেলের (৩২)। গুরুতর অবস্থায় উদ্ধার করে বাঘবেড় গ্রামের কুতুব উদ্দিনে ছেলে শহীদুল কায়সার রনিকে (৩৪) উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় জুয়েল মিয়া নামে ভ্যাকু ড্রাইভারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. চাঁদ মিয়া বলেন, ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD