শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নওগাঁয় ১০৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

নওগাঁর মান্দায় ১০৭ কেজি গাঁজাসহ দুই জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফতেপুরস্থ মেসার্স হাজী ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তালুক শাকতি গ্রামের মকছুদার রহমানের ছেলে মহুবার (৩২) ও একই উপজেলার ভোটমারী গ্রামের আফতাব উদ্দিন ছেলে হাফিজুল রহমান (৪০)।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা লালমনিরহাটের সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে প্রসাশনের নজর এড়িয়ে পিকআপ যোগে পানির ট্যাংকে করে নিয়ে যাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ফতেপুরস্থ মেসার্স হাজী ফিলিং স্টেশন এর সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি ট্রাকসহ ১০৭ কেজি গাঁজা ২টি মোবাইল, ৩টি সিমকার্ড ২টি পানির ট্যাংক, ৫ পিচ পাইপসহ তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD