শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নওগাঁয় কুপিয়ে নারীর হাতের আঙুল বিচ্ছিন্ন, আটক ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

নওগাঁয় চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এক নারীকে (২৭) জখম করে হাতের আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।

সোমবার (০১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের দয়ালের মোড় হাসপাতাল রোডের দি পপুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নজমুল হোসেন (৪২) নামে একজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নজমুল হোসেন শহরের মাষ্টারপাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন রিকশা চালক।

প্রত্যক্ষদর্শীর জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী শহরের দয়ালের মোড়ের হাসপাতাল রোড দিয়ে কাজে যাচ্ছিলেন। পিছন থেকে এসে নজমুল হোসেন একটি চাপাতি দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার মাথা ও ঘাড়ে গুরুতর জখম হয় এবং ডান হাতের একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নজমুল একজন মাদকসেবী বলে জানা গেছে।

আটক নজমুল হোসেন বলেন, ওই নারীর স্বামী অনেক আগেই মারা গেছেন। ২০১৭ সালে তার সঙ্গে পরিচয় হয়। মাঝে মধ্যেই তাদের দেখা সাক্ষাৎ হতো। ওই নারী আমাকে কবিরাজী ঔষধ দিয়ে পাগল করতে চেয়েছিলেন। কিন্তু ঔষধে কাজ হচ্ছিলো না। এক পর্যায়ে তিনি আমার কাছ থেকে দূরে সরে যায়। আমাকে গুরুত্ব দেয় না। তাই ক্ষোভের বসে বাড়ি থেকে চাপাতি নিয়ে এসে তাকে মেরে ফেলার জন্য কুপিয়েছি।

নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, ঘটনার পর স্থানীয়রা নজমুল হোসেনকে আটক করে রেখেছিলো। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD