শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের দুবাই পুলিশের সতর্কবার্তা জারি সমবায়ীদের উৎপাদিত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ ভিসা-নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত গভীর ও জটিল সংকটে বিশ্ব, মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

নকল সিগারেট জব্দ: এসএ পরিবহনের ম্যানেজারসহ গ্রেফতার ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

রাজশাহীতে প্রায় এক কোটি টাকার নকল সিগারেট ও ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় এসএ পরিবহনের রাজশাহী শাখার ম্যানেজারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- এসএ পরিবহনের রাজশাহী শাখার ম্যানেজার লিটন চন্দ্র সূত্রধর, পার্সেল সহকারী সাফিউল আলম ও ইউসুফ আলী এবং গাড়িচালক নবাব আলী।

এর আগে রোববার (১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে মহানগরীর কুমারপাড়া এলাকায় এসএ পরিবহনের গুদামে অভিযান চালিয়ে ১ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের নকল সিগারেট উদ্ধার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আরএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) গোলাম রুহুল কুদ্দুস জানান, বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল এই চক্রটি।

তিনি আরো বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাভার্ডভ্যান ভর্তি গোল্ডলিফ, পাইলট ও ডার্বি, স্টারসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়। অভিযানকালে ৪ জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ মেলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD