শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নতুন হেয়ারস্টাইলে চমক দেওয়া সেই ক্রিকেটারের ছবি ভাইরাল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। জাতীয় দল থেকে দূরে থাকার সময়ে শুধু নিজেকে ফিট করে তোলাই নয়, তার নজর ছিল নিজের লুক বদলেও। সোশ্যাল মিডিয়ায় নতুন হেয়ারস্টাইলে সামনে এলেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়। ৪ ঘণ্টায় পাঁচ লক্ষের বেশি লাইক পড়ে শ্রেয়াসের ছবিতে।

আইপিএলের আগে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সময় চোট পান আইয়ার। ফলে মাঠ থেকে ছিটকে যেতে হয় তাকে। খেলা হয়নি আইপিএলেও। তার বদলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেন ঋষভ পন্ত।

ফিট থাকলে শ্রীলঙ্কা সফরের সীমিত ওভারের সিরিজে অটোমেটিক চয়েজ হতেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় শ্রীলঙ্কা সফরের জাতীয় দলে জায়গা হয়নি তার।

আপাতত চোট সারিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন শ্রেয়াস। ট্রেনিংও শুরু করেছেন। কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে অবশ্য এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD