বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নভোএয়ারের শীতকালীন আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

ভ্রমণ পিপাসুদের সাশ্রয়ী মূল্যে ভ্রমণের জন্য শীতকালীন আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। দুইজনের জন্য দুইরাত তিনদিনের এই প্যাকেজের আওতায় বিমান ভাড়া, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।

ভ্রমণ পিপাসুদের এই সুবিধাদিতে দেশের ১৯টি শীর্ষ বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

কক্সবাজারে জনপ্রতি সর্বনিম্ন ১,৭৭৭ টাকার মাসিক কিস্তিতে ঢাকা থেকে এবং দেশের যেকোনো প্রান্ত থেকে জনপ্রতি সর্বনিম্ন ২,৬৬৬ টাকায় এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। রয়েল টিউলিপ পার্ল বীচ রিসোর্ট, সায়মন বীচ রিসোর্ট, ওশান প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্ট, লং বীচ হোটেল, উইন্ডি ট্যারেস বুটিক হোটেল, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, গ্রেস কক্স স্মার্ট হোটেল এবং প্রাসাদ প্যারাডাইজ হোটেল এন্ড রিসোর্টে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

ঢাকা থেকে সিলেটে জনপ্রতি সর্বনিম্ন ১,৫১৫ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল রোজ ভিউ ও হোটেল নুরজাহান গ্র্যান্ড-এ এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

ঢাকা থেকে চট্টগ্রামে জনপ্রতি সর্বনিম্ন ২,২২২ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল আগ্রাবাদ-এ এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে। কক্সবাজার থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ২,২২২ টাকার মাসিক কিস্তিতে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় জনপ্রতি সর্বনিম্ন ১,৮৮৮ টাকার মাসিক কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। হোটেল লেক শোর-এ এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

নভোএয়ার ডব্লিউএইচও, আইকা, আয়াটা ও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে নিয়মিত প্রতিদিন পাঁচটি, চট্টগ্রাম চারটি ও সিলেট দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD