বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ অ্যালামনাই ফাউন্ডেশনের মাঝে সমঝোতা স্মারক সই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশে বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষার পথপ্রদর্শক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যালামনাই ফাউন্ডেশন যৌথভাবে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সমঝোতা চুক্তি সাক্ষরের মূল উদ্দেশ্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে তোলা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ অ্যালামনাই ফাউন্ডেশন উভয়েই মনে করে যে, শিক্ষার পথ অবশ্যই সুগম হওয়া প্রয়োজন এবং সকল বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উক্ত সম্পাদিত চুক্তি আগামী স্প্রিং ২০২১ সেমিস্টার হতে বাস্তবায়িত হবে।

বৃত্তিমূলক কর্মসূচিটি মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য হবে যারা আর্থিক অসচ্ছলতার কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ পাচ্ছে না। এনএসইউ ও বিডিএএফ যৌথভাবে উক্ত বৃত্তির জন্য যোগ্যতম প্রার্থী নির্ধারণ করবে। এই বৃত্তি ছাত্র-ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি এবং অন্যান্য ফি সমূহ প্রদান করবে। বিডিএএফ নির্বাচিত প্রার্থীর একাডেমিক এবং পরবর্তীতে পেশাগত জীবনে নানা গুরুত্বপূর্ণ বিষয়ের পরামর্শদাতা হিসেবে ভূমিকা রাখবে।

এটি উল্লেখ্য যে, বাংলাদেশ অ্যালামনাই ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা এবং তারা বিশ্বাস করে উন্নয়নমূলক সামাজিক পরিবর্তনের জন্য বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা বিতরণ নিশ্চিতকরণ একান্ত প্রয়োজনীয়। উক্ত বৃত্তি প্রদান কর্মসূচি তারই ধারাবাহিকতার একটি অংশমাত্র।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD